বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবিতে চীনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২১, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চীনের উচ্চশিক্ষার জন্য সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া এবং চীন সরকারের স্কলারশিপ বিষয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর উদ্যোগে ঢাকাস্থ চীন দূতাবাস ও এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এলামনাই এর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুিষ্ঠত হয়।

সেমিনারটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, চীন সরকারের এ ধরনের স্কলারশিপের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে নতুন দ্বার উন্মুক্ত হলো। এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মাঝে হ্যারিটেজ ও টেকনিক্যাল বিষয় বিনিময় সহ বিভিন্ন সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। গ্লোবাল এডুকেশন ও আন্তর্জাতিক সম্পর্কের ধারা অব্যাহত রেখে চীন ও বাংলাদেশের মাঝে আরো গভীর সম্পর্ক তৈরি হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন চীন দূতাবাসের কালচারাল এন্ড এডুকেশনাল কাউন্সিলর লি সাউপিং এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এলামনাই (এবকা) এর সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) ড. নাছির আহমাদ।

সেমিনারে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া এবং চীন সরকারের স্কলারশিপ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চীন দূতাবাসের নিলাম্বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজ চৌধুরী।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

এতিমদের সাথে মাসব্যাপী ইফতার: মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোনার ফাউন্ডেশন

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিক্ষোভ সমাবেশ ও নেসকো অফিস ঘেরাও

প্রধান শিক্ষক মাসুদ প্রামাণিকের সাংবাদিক সম্মেলন। 

বর্ণাঢ্য আয়োজনে ফুলছড়িতে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন 

পবিপ্রবিতে ‘ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণা মূলক রোল মডেল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কড়ইবাড়িয়া ইউনিয়ন তাঁতী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ফুলছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত 

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা : থানায় মামলা

মিঠাপুকুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়নে কর্মশালা