রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৪, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পিস্তুল ও গুলিসহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করে যৌথ বাহিনী। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী পলাশবাড়ির উদয়সাগর এলাকা থেকে রোববার ভোরে চাইনিজ কুড়াল, পিস্তুল, ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও বিদেশী মদ উদ্ধার করে তা জব্দ করা হয়। গ্রেফতার জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার একটি বাড়ি থেকে একটি পিস্তুল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, ৮ রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ওসি আরও বলেন, ওইসব উপকরণসহ আসামী জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আদালতের আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মহফিল ও  দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

পরীক্ষা বর্জন করে দিনাজপুুরে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

‘ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’র ৫ম বর্ষপূতি পালন

সাঘাটায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

দিনাজপুরে উত্তাল সনাতনী ধর্মাবলম্বীদের বিক্ষোভ ও ৪ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন এবং বিক্ষোভ র‌্যালী

ছয় দফা দাবিতে গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি

গোবিন্দগঞ্জে সেচ পানির ড্রেন বন্ধ,৯ বিঘা জমি নিয়ে বিপাকে, কৃষকের আহাজারি

ফুলছড়িতে আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা 

দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত