বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পবিপ্রবি’তে ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৭, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

 

পবিপ্রবি প্রতিনিধিঃ 

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই) এর আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ ২০২৪ হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হল রুমে সকাল ৯.৩০ থেকে প্রাণী কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটি এর আহবায়ক প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার এর সভাপতিত্বে ও সিকৃবি এর সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী এর সঞ্চালনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি অনুষদের অধ্যাপক মোঃ জামাল হোসেন, এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক  ড. ফয়সল কবির, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো: লুৎফুর রহমান, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার। আরো উপস্থিত ছিলেন  আইএসএই এর  কান্ট্রি লেইশোন অধ্যাপক ড. জসিম উদ্দিন সহ পবিপ্রবির বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও গবেষকবৃন্দ, বরিশাল বিভাগে  বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, গবেষকবৃন্দ ও ভেটেরিনারিয়ানগণ, অনুষদীয় পিএইচডি, এমএস, ডিভিএম ও এনএফএস এর শিক্ষার্থীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

পবিপ্রবি, বাকৃবি, রাবি,সিকৃবি বিশেষজ্ঞগণ কর্মশালায় খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ নিয়ে ০৭ টি প্রবন্ধ উপস্থাপণ করেন। প্রবন্ধ উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা  পশু আইন ও আমাদের দেশের পরিচালিত বিভিন্ন ভুল পদ্ধতির সমালোচনাও করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ” খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হলে পশু কল্যাণের বিষয়ে  চিন্তা করতেই হবে। অসুস্থ পশুকে আমরা চিকিৎসা না দিয়ে বিক্রি করে দিচ্ছি।  দেখা যায় এন্টিবায়োটিক প্রয়োগ করার পরেই কসাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি।  ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আমরা অতিরিক্ত লাভের আশায় পশুর নিরাপত্তার কথা না ভেবেই মোটাতাজা করছি। আমাদের খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ বিষয়ে আরও সচেতন হতে হবে। “

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

গাইবান্ধায় ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ এর যাত্রা শুরু 

নোয়াখালীতে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ   

পলাশবাড়ীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি,ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা 

সাদুল্লাপুরে অধ্যক্ষ সাখাওয়াত কাজীকে জীবন নাশের হুমকী’র প্রেক্ষিতে প্রতিবাদ সভা

ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ

পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে ৫ গ্রামবাসীর নদীর পারাপার