শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৩০, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। সভার শুরুতে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে অকুতোভয় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও প্রেসক্লাবের মৃত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মো. ইদ্রিসউজ্জামান মোনা। সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কেএম রেজাউল হকসহ আব্দুল মান্নান চৌধুরী, রেজাউন্নবী রাজু, রেজাউল হক মিতা, রজতকান্তি বর্মন, জোবায়ের আলী, কুদ্দুস আলম, দীপক কুমার পাল, উত্তম সরকার, গোলাম রব্বানী মুসা, কাজী জিয়াউল হাফিজ, খালেদ হোসেন, রিক্তু প্রসাদ, মিলন খন্দকার, আরিফুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, সুজন প্রসাদ, শাহীন নূরী, মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

সভায়, গাইবান্ধা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে সদস্য সাংবাদিকদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা আড্ডা’য় এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধার মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত 

গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক কমিটি গঠন

ফুলছড়িতে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব সম্মেলন

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বোয়ালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মীসভা

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিক্ষোভ সমাবেশ ও নেসকো অফিস ঘেরাও

বরেন্দ্র কার্যালয়ের ২য় তলায় দরজা ভেঙ্গে কোষাধ্যক্ষ জনি বাবু (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধাপেরহাটে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ।