রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জবিতে মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত  

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

জবি প্রতিনিধি : 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বাংলাদেশ জার্নি টুয়ার্ডস হিউমান রাইটস: রোল অফ দ্য ইউথ’ শীর্ষক মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভার্চুয়াল কনফারেন্স রুমে হিউম্যান রাইটস সোসাইটি, জবির আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান আলোচক অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশনের অন্যতম সদস্য, মানবাধিকারকর্মী নূর খান লিটন বাংলাদেশে মানবাধিকার যাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। এছাড়াও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম আলোচনা করেন ‘মানবাধিকার বিষয়ক মৌলিক ধারণা ও যুবসমাজের ভূমিকা’ এর উপর। আর আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম আলোচনা করেন বাংলাদেশের সংবিধান, মানবাধিকার আইন এবং সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে।

সেমিনারের আয়োজকরা জানান, সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এর ঐতিহাসিক বিকাশ নিয়ে আলোচনা, এবং নতুন প্রজন্মকে মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করা। সেমিনারে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে মানবাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল শিখেছেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রাসঙ্গিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জবিতে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ থেকে বন্যার্থদের সহায়তায় ৮ লক্ষাধিক টাকা উত্তোলন

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা-ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

জবি’র ভূগোল বিভাগের অ্যালাইমনাই সভাপতি গোলাম রসুল, সম্পাদক আবু জাফর

একুশ হলো শোক, গর্ব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার দিন : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা 

পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদ হতে অব্যহতি নিয়েছেন আমিনুল ইসলাম রানা সরকার 

আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মাদারীপুরে মাসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা

কোটা আন্দোলনে পোস্ট দিয়ে তোপের মুখে পবিপ্রবির অধ্যাপক