বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যা বিচারের দাবিতে সড়ক অবরোধ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে দু’ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় সড়ক অবরোধ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এলাকাবাসী মো. সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান, নিহত শামীমের চাচা মাসুদ রানা প্রমুখ। বক্তারা শামীম আহমেদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস’লে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে মারা যান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় উদ্যানে জাককান‌ইবি সাংবাদিক ফোরামের একদিন

পরীক্ষার আসন ছেড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন, ২৪ ঘণ্টার আল্টিমেটার নইলে আত্মহত্যা

পলাশবাড়ীতে তিনটি সেতুর অভাবে ৫০ গ্রামের মানুষ দুর্ভোগে! 

লগি-বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ জন আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা!

জবিতে চীনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে ডা. শফিকুর রহমান শান্তি সাম্য ও মানবিকতার দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে