সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে পানচাষী বাজার সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা : নির্বাচন স্থগিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:২২ পূর্বাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা :

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের ছোটশিমুলতলা একতা পান চাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর উভয়পক্ষের মধ্যে বাকদন্ড হলেও কোন সংঘাত হয়নি পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ২৯ ডিসেম্বর রবিবার সকালে এর আগে নির্বাচনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সমিতির পানচাষীরা। তারা নির্বাচনের দাবী জানান অপরদিকে সমিতির নতুন সদস্য হওয়ার আগ্রহীরা বাজার দখল করে নির্বাচন বন্ধের পক্ষে অবস্থান করেন।

এমন পরিস্থিততে নির্বাচনকে ঘিরে সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনীর ও স্থানীয় সচেতন মহলের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করা হয়।

একতা পান চাষী বাজার সমবায় সমিতির সদস্যরা দাবী করেন,সমিতির বৈধ সদস্যদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু একটি দখলদার গোষ্ঠী আইন কানুনের তোয়াক্কা না করে সমিতির সদস্য হওয়ার জন্য জামায়াতের রাজনীতিক পেশীশক্তি ব্যবহার করছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

অপরদিকে সমিতির সদস্য হওয়ার আগ্রহী পান চাষীরা ও স্থারীয় জামাত শিবিরের কর্মী সমর্থকগন দাবী করেন, বিগত আওয়ামী সরকারের দোসরদের নিয়ে একতা পানচাষী সমবায় সমিতি করে হাট পরিচালনা করা হয়। যেখানে প্রকৃত পানচাষীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা পূর্ণরায় সমিতিতে পানচাষীদের অন্তভুক্ত করার পর নির্বাচন চাই।

এদিকে নির্বাচনকে ঘিরে দুটি পক্ষের মাঝে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সমূহ সম্ভবনা থাকায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করেন একতা পানচাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কমিশন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানান, এ নির্বাচনকে ঘিরে যেহেতু দুটি পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেহেতু পরবর্তীতে উভয়পক্ষ,স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে বসে আলোচনা করে নির্বাচন পরিচালনার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সোনাইমুড়ী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মাকসুদ সাধারণ সম্পাদক সোহরাব নির্বাচিত 

আজ ঐতিহাসিক ৬ জানুয়ারি, দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস।

পবিপ্রবি‘র গাছ কাটার দায়ে মেম্বরসহ আটক-২

গোবিন্দগঞ্জে ইউনিয়ন যুবদলের আহবায়কের হাতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা

গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জোরপূর্বক গাছ পালা কর্তন, প্রাণ নাশের হুমকি

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত 

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর 

পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণের মাঠ পরির্দশনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ