সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২জনের প্রাণহানি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সি বাজার নামক স্থানে এলে অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মো. বাচ্চু মারা যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে মানিক নামে আরও একজনকে মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশা কারণে পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় একজনকে মৃত অবস্থা উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজন আহত রোগীকে আনা হয়। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। এর এক ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

কড়ইবাড়িয়া বাজারে অগ্নিসংযোগে ১৮ টি দোকান দুটি বসতবাড়ি পুড়ে ছাই

পবিপ্রবি’তে সম্পন্ন হলো বিডিএপ্স মোবাইল অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা 

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন 

সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা প্রণনয় সভা

মিঠাপুকুরে ইউপি সদস্য কর্তৃক মানবাধিকার কর্মীকে মারপিট ও হত্যার হুমকি 

গাইবান্ধায় সাঁওতালদের সমাধিস্থলও দখল করলো ভূমিদস্যুরা!

গাইবান্ধায় চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তালতলী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন