বুধবার , ৫ মার্চ ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পদ্মা সেতু প্রকল্পে লুট:২৩ জনের নামে দুদকের মামলা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৫, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

 ৫ই মার্চ(বুধবার) দুপুরে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আতিক রহমান মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি ও অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভূয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ এই ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক আগে মাদারীপুর ভূমি অধিগ্রহণ শাখা কর্মরত ছিলেন।

বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক।

এছাড়াও অন্য আসামিরা হলেন, মাদারীপুর ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার রাসেল আহমেদ ও নাসির উদ্দিন এবং মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুধাংশ কুমার মন্ডলসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।

দুদকের মামলার সূত্রে জানা যায়, পদ্মা বহুমূখী সেতু প্রকল্পসহ ৫টি এল এ কেসের সরকারি খাস, ভিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকের সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণের ক্ষতিপূরণ বিল তুলে নেয়। ২৩ টি চেকের বিপরীতে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা বিভিন্ন নামে তুলে নেয়।

তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক এই জালিয়াতির সাথে সারাসরি জড়িত থাকার প্রমাণ পায় দুদক। এছাড়া একই সময় কর্মরত সার্ভেয়ার মো. রাসেল আহম্মেদ ও মো. নাসির উদ্দিন নামের দুই সার্ভেয়ারও জড়িত ছিল। স্থানীয় একটি চক্রের সাথে মিলে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। স্থানীয় আলো পত্তনদার, আব্দুল মালেক মৃধা, সুরুজ মিয়া, রাজিয়া বেগম, আব্দুল কাদির কাজী, শাহিন বেপারী, কুলসুম বিবি, আতিকুর রহমান, মো. মিলন শেখ, জিল্লুর রহমান, মনির মিয়া, জোসনা বেগম, আখি বেগম, আলম আলী বেপারী, হাছিনা বেগম, আছমা বেগম, আওলাদ হোসেন, ফরিদা বেগম, মতিউর রহমান, সুধাংশু কুমার মন্ডলকে আসামি করা হয়েছে।

মাদারীপুর দুদকের উপ-পরিচালক মো. আতিকুর রহমান বলেন, ২০২২ সালে আমরা এ ঘটনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা পাই। দীর্ঘদিন অনুসন্ধান করে এ ঘটনার তথ্য উপাত্তসহ প্রমাণ সংগ্রহ করার পর এ বিষয়ে মামলা করার অনুমোদন পাই। আজ বুধবার (৫ মার্চ) আমরা এ বিষয়টি মামলা হিসাবে রুজু করি। এখন আমরা আসামিদের আটক করার জন্য চেষ্টা করব। এ বিষয়ে দ্রুতই অভিযান শুরু করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন – সাবেক এমপি হারুন অর রশিদ

গাইবান্ধায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে রংপুরে ইউসেপ’র আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে 

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ফুলছড়ি থানা

পলাশবাড়ীতে ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেন যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন

জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১০২ জন

সুন্দরগঞ্জ পৌরসভায় দুর্নীতির ছায়া: ‘মিতা’ জুটির অবসান, কিন্তু রয়ে গেলো মূল কারিগর

গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে পলাশবাড়ীতে ইমাম ওলামাদের বিক্ষোভ সমাবেশ