শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পবিপ্রবি’তে পিএমবিএ প্রোগ্রামের  ওরিয়েন্টেশন ও ইফতার মহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১৫, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের জানুয়ারি টু জুন-২০২৫ এর ওরিয়েন্টেশন ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ মার্চ)  বিকাল ৫ টায় বরিশালস্থ নাজেম’স রেস্তোরাঁর  সম্মেলনে কক্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. হাছান উদ্দীনের সভাপতিত্বে ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম এর  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ব্যাবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার,  ব্যাবসায় অনুষদের সাবেক  ডিন অধ্যাপক বদিউজ্জামান, আরো উপস্থিত ছিলেন  ব্যাবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ ও পিএমবিএ প্রোগ্রামের  সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ২০১৪ সালে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম  চালু হয়। বর্তমানে এ প্রোগ্রামটি সফলতার দশ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পন করেছে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে চালু হওয়া পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম (যার পূর্বনাম-ইএমবিএ) থেকে এ পর্যন্ত ৪৪০ জন শিক্ষার্থী এমবিএ ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ১৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বর্ষে  অধ্যয়নরত আছেন। এই প্রোগ্রাম এ ভর্তির যোগ্যতা কমপক্ষে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি তিন বছর বা কম হলে স্নাতকোত্তর প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ” পবিপ্রবি’র প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম কোয়ালিটি সম্পন্ন  লিডারশিপ গঠনের একটি আকর্ষণীয় প্লাটফর্ম। প্রোগ্রামটি চাকরিজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ের জমি অধিগ্রহণ কৃত টাকা আত্নসাতের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত 

থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

লালমনিরহাটে কল রেকর্ড এডিট করে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র 

দিনাজপুর শহর জামায়াতের জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিতর

তালতলী ইদুর মারার ফাদে প্রান গেল কৃষকের

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেপ্তার

গাইবান্ধায় আইনী সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা 

হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

লালমনিরহাটের হাতীবান্ধায় সকালের বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত