রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৩, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলা ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ক্বারী মো. নুর মোহাম্মদ মন্ডল ইদু, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রধান, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাস্টার ট্রেইনার মো. হেলাল সরকার, মডেল কেয়ার টেকার মো. মশিউর রহমান, সুপার ভাইজার হোসেন আলী, আনোয়ার হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবিগুলো হচ্ছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করা, ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে না নেয়া, শিক্ষকদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও শিক্ষকরা অসুস্থ কিংবা মৃত্যুবরণ শিক্ষক তহবিল গঠন করে এককালিন অনুদান প্রদান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানী পশুর হাট

গাইবান্ধা সরকারি কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

পলাশবাড়ীতে পানচাষী বাজার সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা : নির্বাচন স্থগিত

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রথম কোন সাদ্রাসায় ইসলামী রীতি-নীতি মেনে অনুষ্ঠিত হল পিঠা উৎসব

মিঠাপুকুরে ইউপি সদস্য কর্তৃক মানবাধিকার কর্মীকে মারপিট ও হত্যার হুমকি 

দিনাজপুরে উত্তাল সনাতনী ধর্মাবলম্বীদের বিক্ষোভ ও ৪ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন এবং বিক্ষোভ র‌্যালী

দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভাপতি আকতার কোহিনুর ইসলাম-এর শোক সভা অনুষ্ঠিত

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প