শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাংলা নববর্ষ উপলক্ষে পবিপ্রবি ভিসি’র শুভেচ্ছা 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১২, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন।

শুক্রবার (১১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের উৎসব একটি অসাম্প্রদায়িক, অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন উৎসব। আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। এর সঙ্গে রয়েছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর নিবিড় সম্পর্ক। পহেলা বৈশাখ সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ ও সম্প্রীতি।

ভাইস চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন বাংলাদেশে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪৩২ সবার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিসহ সবক্ষেত্রে দেশ নব উদ্যোমে আরও এগিয়ে যাবে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম আরও বলেন, ২০২৪ এর জুলাই -আগষ্ট এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ও সাফল্য অর্জন করে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে ভাইস চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায়চক গয়েশপুর-বল্লমঝাড় সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন: স্থানীয় উন্নয়নে নতুন দিগন্ত

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ‎

পানি আইন ও বিধিমালা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

গোবিন্দগঞ্জ উপজেলার কৃষকদলের আহবায়ক  কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত 

নোয়াখালীতে চোরকে চিনে ফেলায় নারীকে জবাই করে হত্যা,গ্রেপ্তার-২

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে ফুলছড়িতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রজনতা গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম