রবিবার , ৪ মে ২০২৫ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বরগুনায় ভুয়া ডিবি পরিচয়ে পরিচয়ধারী ০২জন গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ৪, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

মোঃনাজমুল হাসান (অপু):

বরগুনা জেলা প্রতিনিধি:

‘‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি” এই স্লোগানকে ধারন করে বরগুনা জেলা পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে এবং “দুষ্টের দমন, শিষ্টের লালনে” বদ্ধ পরিকর। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. ইব্রাহিম খলিল মহোদয়ের দিক নির্দেশনায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অসাধু প্রতারণা, চক্র, দালালি, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায়,গত কাল ০৩/০৫/২০২৫ ইং তারিখ বরগুনা জেলার গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকরাম হোসেনের নিকট ভিকটিম মোঃ মাসুম মৃধা(৩৬), পিং -মৃত হানিফ মৃধা, সাং -খেকুয়ানী, ৫ নং ওয়ার্ড, ১ নং গুলিশাখালি ইউপি, থানা- আমতলী, জেলা বরগুনা লিখিত অভিযোগের মাধ্যমে জানান যে, গত ২৭/০৩/২৫ ইং তারিখে অভিযোগকারীর প্রতিবেশী জনৈক জয়নব বেগম (৩৫) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জয়নব বেগম ০৯/০৪/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে নারী ও শিশু পিটিশন মামলা নং-১৯৪/২৫(বর) দায়ের করেন। কোর্ট থেকে উক্ত মামলার কপি নিয়ে তদন্তকারী কর্মকর্তা ভুয়া ডিবি পুলিশ সেজে ১/ মোঃ রিয়াজ উদ্দিন (২৬), পিং -মোঃ হাবিব তালুকদার, পেশা: বরগুনা কোর্টের অ্যাডভোকেট আসলাম উকিলের মুহুরী ২/ মোঃ রাসেল (২৫), পিং -মোঃ আবু হানিফ, পেশা: মোটরসাইকেল ড্রাইভার, উভয় সাং-বালিয়াতলী ২ নং ওয়ার্ড, ৭ নং আরপাঙ্গাশিয়া ইউপি, থানা-আমতলী, জেলা -বরগুনা গত ১১/১১/২৪ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকা হইতে ১২:৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ঘটনাস্থল বরগুনা জেলার আমতলী থানাধীন ০১নং গুলিসাখালি ইউপির খেকুয়ানী ০৫নং ওয়ার্ডস্থ অভিযোগকারী মোঃ মাসুম মৃধার বসতবাড়িতে ভুয়া ডিবি পুলিশ সেজে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে যায়। মাসুম মৃধাকে বাড়িতে না পেয়ে অভিযুক্ত দুই প্রতারক মোঃ রিয়াজ উদ্দিন (২৬) ও মোঃ রাসেল (২৫) বাড়িতে থাকা ভিকটিম মাসুমের মা’কে ধমক দিয়ে, তার কাছ থেকে মাসুমের নাম্বার নিয়ে মাসুমকে হুমকি প্রদান করাসহ ভয় ভীতি দেখিয়ে মাসুমের মায়ের নিকট থেকে ১০,০০০/-৳ নিয়ে যায়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে, মোঃ মাসুম মৃধা বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে অবহিত করলে, তিনি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল হালিম , সদর সার্কেল বরগুনা মহোদয়ের নিকট জানান তাহার দিকনির্দেশনায় বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন এর নেতৃত্বে বরগুনা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক দল উক্ত বিষয় নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৩/০৫/২৫ ইং ১৬:৫০ ঘটিকার সময় বরগুনা জেলার তালতলী উপজেলাধীন পঁচা কোড়ালিয়া এলাকা হইতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী দুই প্রতারক জনৈক অ্যাডভোকেটের মুহুরী মোঃ রিয়াজ উদ্দিন (২৬) ও মোটরসাইকেল ড্রাইভার মোঃ রাসেল(২৫)’দেরকে গ্রেফতার করা হয়। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়, অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক 

নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল মাদরাসা শিক্ষকের মরদেহ

গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় গ্রামীন রাস্তায় ব্রীজের নির্মাণে নানা অভিযোগ 

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

গাইবান্ধায় প্রবীণ হিতৈষীর দোয়া ও ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপি লিংকনকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

পলাশবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ টি  মহল্লাদার শূন্য পদে নিয়োগ সম্পন্ন 

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত