বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রংপুরে কর্মসংস্থান তৈরিতে ইউসেপ উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ৮, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

গত ০৭ মে, (বুধবার) রংপুর ইউসেপ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে রংপুরে বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বৈষম্য দূরীকরণের লক্ষে অনুষ্ঠিত হলো আঞ্চলিক উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভা।

উক্ত দিন সকালে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক উদ্যোক্তা উন্নয়ন কমিটির চেয়ারপার্সন ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রংপুর এর চেয়ারম্যান মো. মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

ইউসেপ বাংলাদেশ এর জেন্ডার রেসপন্সিভ এন্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (GRIVET) প্রকল্পের আওতায় আয়োজিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারী ও ইউসেপ রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

এতে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের অফিসার-ডিসেন্ট এমপ্লয়মেন্ট মো. বেলালুজ্জামান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উদ্যোক্তা উন্নয়ন কমিটির ভাইস-চেয়ারপার্সন ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক পার্থ বোস, কমিটির জয়েন্ট-সেক্রেটারী ও ইউসেপ রংপুর অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ মো. এবাদুর রহমান, সোশ্যাল ইনক্লুশন টিমের টিম লিডার মো. সোলাইমান, হেড ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট মো. মিজানুর রহমান, কমিটির অন্যতম সদস্য ও ব্রাক ব্যাংকের ব্রাঞ্চ ইনচার্জ মো. রেজাউল আলম, মো. মাহে আলম জুয়েল, জুয়েনা ফেরদৌস, চন্দনা আহমেদ, মো. মুনাব্বের হোসাইন, আনোয়ারা ফেরদৌস পলি, মাহমুদুন্নবী বাবুল, মো. আব্দুল মালেক, নাফিসা সুলতানা প্রমুখ।

সভায় রংপুর অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, নারী-পুরুষের ন্যায্যতা নিশ্চিতকরণ ও কর্মসংস্থানে সুযোগ তৈরি ও নারী ও শিশুর লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে সম্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার করেন কমিটির সদস্যরা।

সভায় বক্তারা আরও বলেন, ইউসেপ বাংলাদেশ রংপুর অঞ্চলের অধীনে টিভিইটি ইনস্টিটিউটে ড্রাইভিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, সুই মেশিন অপারেশন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, বিউটি কেয়ার ট্রেডে প্রতি বছর ১৩০০ জনের অধিক বেকার যুবনারী ও পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করছে এবং প্রশিক্ষণ শেষে তাদের শতভাগ চাকুরির ব্যবস্থ্যা করছে ইউসেপ রংপুরের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিট।

এই কার্যক্রম আরো বেগবান করতে ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সস্যরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত 

জাককানইবিতে আইন ভেঙে বহিস্কৃত শিক্ষার্থী পেল গবেষণা প্রকল্প

চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক

‘ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’র ৫ম বর্ষপূতি পালন

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার কমিটি গঠন; বাদল সভাপতি সাজু সম্পাদক

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ 

পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের নিকট ছাত্রদলের স্মারকলিপি

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি: বাতিলের দাবি স্থানীয়দের

ফুলছড়িতে চর এলাকায় নারী-বান্ধব আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও নির্মাণের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত