মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে বিএসটিআইয়ের আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২০, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ
দিনাজপুরে বিএসটিআইয়ের আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত 

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) 

“সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে প্রথমবারের মত বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-এ-আলম সিদ্দিকী।

সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আলোচনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবা খাতুন।

বিশেষ অতিথির দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এটিএম হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান প্রতিটি মানুষের জন্য প্রয়োজন।

এই গুরুত্বের বিষয়টি বিবেচনা করে ১৮৭৫ সালে বিশ্বের ১৭ টি দেশের সমন্বয়ে কনভেনশনের চুক্তি অনুয়াযী বিশ্ব পরিমাপ পালিত হয়ে আসছে।

ইসলামের দৃষ্টিতে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসিম। এ বিষয় পবিত্র কুরআনে মুতাফফিন নামে একটি সুরাও রয়েছে। তাই পরিমাপ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধার আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

পলাশবাড়ীতে দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা।

সাহাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা বিরুদ্ধে

দিনাজপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬৮ জন গ্রেফতার

পলাশবাড়ীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

“তারুন্যের সমাবেশ” সফল করার লক্ষে গোবিন্দগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর কমান্ডার মহোদয়ের সাথে জিয়া পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা 

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব কে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত