শুক্রবার , ২৩ মে ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আ’লীগের দোসর কুপতলা ইউপি চেয়ারম্যান তারাকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৩, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুর্নীতিবাজ, জুলুমবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি,রফিকুল ইসলাম তারাসহ সকল আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শুক্রবার বিকেলে কুপতলা স্কুল বাজার চৌমাথায় অনুষ্ঠিত হয়। কুপতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন -গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল, সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন,কুপতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুরুল হক নুরু,গাইবান্ধা সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমতিয়াজ আহম্মদ রনি, কুপতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান মনির, কুপতলা ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি শাহাদাৎ হোসেন, ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি রিপন মিয়া,৩ ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইমরান হোসেন,কুপতলা যুবদলের আহবায়ক রুহুল আমিন তমাল, ৫ নং ওয়ার্ড যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসান রকি ও ছামছুল হক।মানববন্ধনে সঞ্চালনা করেন কুপতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসনাইন আল আরাফাত।

বক্তারা বলেন, কুপতলা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করতে গেলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারা ও তার লোকজন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রেনুকে মারপিটসহ জীবননাশের হুমকী দেন। এ ছাড়াও কুপতলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনি সহঃ সভাপতি তাজুল ইসলাম, আওয়ামীলীগ সংস্কৃতি সম্পাদক মনজু , সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ,শ্রমিকলীগ নেতা , জরতন, যুবলীগ নেতা আব্দুল খালেক, জাহাঙ্গীর, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ, আবু হোসেন প্রতিদিন সন্ধ্যা হলে বাজারে আড্ডায় মেতে ওঠে মাদক সেবন করে ইউনিয়নবাসীকে অস্থিতিশীল করার পরিকল্পনা করায় তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পলাশবাড়ী চ্যাম্পিয়ন

চাটখিলে অসামাজিক কর্মকান্ডে জড়িত নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ 

যে অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সে অনুষ্ঠানের ব্যানারে নয়টি ভুল

মরহুম মোশারফ হোসেনের আত্মার মাগফেরাত কামনায় গাইবান্ধায় দোয়া 

জাককানইবিতে আইন ভেঙে বহিস্কৃত শিক্ষার্থী পেল গবেষণা প্রকল্প

গাইবান্ধার সাদুল্লাপুরে মেয়ে কন্ঠে প্রবাসীর নিকট ১২ লক্ষ্য হাতিয়ে নেয়া প্রতারক আটক

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে মঙ্গলবার কনসার্ট 

ফুলছড়িতে ভিজিএফ এর চাল লুটপাট ইউপি সচিব আহত ॥ বিএনপির বিক্ষোভ 

মানুষ মানুষের জন্য সংগঠনের শুভ উদ্বোধন ও কম্বল বিতরণ 

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদ : গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন