রবিবার , ২৫ মে ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৫, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

 গাইবান্ধা ::

গাইবান্ধার পলাশবাড়ীতে পরিবারের অসাবধানতায় ধান ক্ষেতের পুকুরের পানিতে ডুবে দুই শিশু আবিদ (৭) এবং লাবিব’র (৮) করুণ মৃত্যু ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,২৪ মে শনিবার দুপুর ২টায় পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামের

ধানক্ষেত অভ্যন্তরে পুকুরের পানিতে পড়ে এ দুই শিশু মারা যান।আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ওই দুই শিশু পারিবারিক অসাবধানতায় তাদের বাড়ির

পাশে পুকুরের পানিতে ভাসমান কলাগাছের ভেলায় চড়ে তারা খেলা করছিল। এসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়। সাঁতার না জানায় তারা আর ভেলায় উঠতে পারেনি।এদিকে ; পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের খুঁজে পেতে ব্যর্থ হন। অবশেষে দুপুর আড়াইটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন অভিভাবকরা।

থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ

সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতারণা!

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দিনাজপুরে একযোগে জাতীয় সংগীত গাইলেন উদীচীর শিল্পী-কর্মীসহ সাধারন মানুষ

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই, পানি বন্ধি ২১ লাখ মানুষ

বরেন্দ্র কার্যালয়ের ২য় তলায় দরজা ভেঙ্গে কোষাধ্যক্ষ জনি বাবু (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী 

বন্যার্তদের মাঝে প্রবাসী মাসুদ আলমের ত্রাণ বিতরণ

নোয়াখালীতে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ