রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

১৫বিজিবি’র অভিযানে প্রায় ৫লক্ষ টাকার মালামাল জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

​আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ৪ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও জিরা জব্দ করা হয়েছে।

গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট বিওপির টহলদল আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ পিস ইয়াবা জব্দ করে। অন্যদিকে, দিঘলটারী বিওপির টহলদল ডিগ্রীর চর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা কঠোরভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি 

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ ও সাংবাদিককে মারধরের হুমকি !

ফুলছড়িতে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার 

গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন  -ব্যারিস্টার রুমিন ফারহানা

‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’ -বালুয়ায় ছাত্র-জনতা

লালমনিরহাটে কল রেকর্ড এডিট করে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র 

সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিন হলো ভোগান্তিতে কয়েকটি পরিবার