শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইবতেদায়ি সমাপনী বৃত্তি পরীক্ষায় আশ-শিফা মডেল মাদরাসার চমক

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইবতেদায়ি সমাপনী বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে আশ-শিফা মডেল মাদরাসা।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শাফিউজ্জামান সুমন।

উপজেলায় মোট ২০ জন শিক্ষার্থী বৃত্তি পেলেও তার মধ্যে ১১ জনই এই একক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেধাতালিকায় স্থান পাওয়া এই ১১ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। মাদরাসাটির এই অসামান্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো: আরাফাত হোসাইন ও ইলমা ইসলাম।

এছাড়াও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আরও ৯ জন শিক্ষার্থী। তারা হলো:

 * আব্দুল্লাহ আল মুরসালিন

 * মুরসালিন শেখ

 * এস.এম আহনাফ তাহমিদ

 * খাদিজাতুল কুবরা

 * জিনিয়া খাতুন

 * ন‌ওরিন খাতুন

 * নুসরাত জাহান নূহা

 * হিরা মনি

 * মরিয়ম আক্তার রিয়া

আশ-শিফা মডেল মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই ফলাফল সম্ভব হয়েছে। আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা আরও যত্নশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার মোট ২০টি বৃত্তির অর্ধেকের বেশি এককভাবে একটি প্রতিষ্ঠান থেকে পাওয়ায় স্থানীয় সচেতন মহলে মাদরাসাটির শিক্ষা মান নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বিজয় মেলার স্টল পরিদর্শন করেন  জেলা জামায়াতের আমীর আব্দুল করিম

গাইবান্ধায়চক গয়েশপুর-বল্লমঝাড় সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন: স্থানীয় উন্নয়নে নতুন দিগন্ত

গাইবান্ধায় হানিফ পরিবহনের কোচ চুরি 

মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি : সাজ্জাদ জহির চন্দন

তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ডাকবাংলো শুভ উদ্বোধন।

পলাশবাড়ীতে দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা।

চাটখিল পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

পলাশবাড়ীতে ৭২ টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল করলো যুবদল

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। 

লালমনিরহাটের হাতীবান্ধায় এসএস একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত