শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাজনৈতিক প্রভাবে সংখ্যালঘুর জমি দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে রাজনৈতিক প্রভাবে নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে অবকাঠামো নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। কুঞ্জ নাকাই এলাকার প্রয়াত দীনেশ চন্দ্র সরকারের ছেলে অনুপম ও নিরুপম সরকারের নাকাইহাট হাইস্কুলের সামনে কমিউনিটি ক্লিনিকের লাগোয়া ৬ শতক জায়গা দখলে নিয়েছেন মৃত আব্দুল বাকি প্রধানের ছেলে আব্দুল মজিদ প্রধান। নিরুপম সরকারের ছেলে গৌরব সরকার এ অভিযোগ করে জমি ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

গৌরব সরকার এ অভিযোগ করে বলেন, তার জেঠা অনুপম সরকার ও বাবা নিরুপম সরকার গোবিন্দগঞ্জের কুমারগাড়ি মৌজার ১৫ শতক জমি মো. আব্দুর রউফ, আকবর আলী ও মো. শামছুল হকের কাছে বিক্রি করেন। এই জমি ক্রয়ের সূত্র ধরেই তারা ভূয়া কাগজপত্র তৈরি করে নাকাই মৌজার ৭২ শতক জমির মধ্যে আব্দুল মজিদের কাছে ৬ শতক বিক্রি দেখান। পরে আব্দুল মজিদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের নামে জমি খারিজ করে নেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, তাদের উত্তরাধিকারসূত্রে ভোগ করা ৭২ শতক জমির মধ্যে ৬ শতাংশ জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাম খারিজ করে নিয়েছে আব্দুল মজিদ। তিনি অবৈধভাবে আদালতের ইনজাংশন অমান্য করে ওই জমির ওপরে অবকাঠামো নির্মাণ কাজ করছে।

এই জমি উদ্ধার নিয়ে তিনি বিভিন্ন মহলে ধর্না দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি হলেও তা অমান্য করছেন আব্দুল মজিদ প্রধান।

গৌরব সরকার বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আব্দুল মজিদ অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে অভিযুক্ত আব্দুল মজিদ প্রধান বলেন, কুমারগাড়ীর আজিজাল হকের ছেলে মো. আব্দুর রউফ প্রধান ও আলী আকবরের ছেলে আব্দুল্লা আল আজাদের কাছ থেকে জমি ক্রয় করেছি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি 

জেলা তথ্য অফিসের উদ্যোগে সাদুল্লাপুরে নারী সমাবেশ 

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর নিকট হতে চাঁদাবাজী করায় থানায় মামলা

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

মাদারীপুরে ১৯কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পবিপ্রবি’তে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ 

আছিয়া ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে দিনাজপুরের সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল