শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বিশিষ্ট উদীয়মান তরুণ সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা পরিবেশবিদ প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের ব্যক্তিগত উদ্যোগে সুধীজন মানুষদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ইফতার মাহফিলে সাংবাদিক, জনপ্রতিনিধি, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব এক আলোচনায় অংশ নেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হামিদ কলিম, ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, নাট্যজন মানিক বাহার, সাপ্তাহিক অবিরাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুন অর রশীদ বাদল, গাইবান্ধা সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, দারিয়াপুর সারথি থিয়েটারের সভাপতি জুলফিকার চঞ্চল, সদস্য লক্ষণ রায়, ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, যুবদল নেতা ইউনুস আলী খান দুখু, ব্যবসায়ী হুমায়ুন কবীর প্রমুখ।

প্রকৌশলী শামীম প্রামানিক বাদল বলেন, সিয়াম সাধনার এই মাস উপলক্ষে সকল গুণীজন সম্মানীয় ব্যক্তিদেরকে একত্রিত করতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। আমি চাই প্রত্যেক মানুষ এই সমাজের গুণীজনদের মাধ্যমে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় ব্যক্তিদের পাশে থাকুক এবং তাদেরকে নানাভাবে সহায়তা করুক। তাহলে সমাজের অসহায় মানুষরা উপকৃত হবে এবং তাদের সমস্যাগুলো অনেকটা লাঘব হবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দোয়া পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতদলের নেতা গ্রেপ্তার

জবিস্থ শিবগঞ্জ (জবিগঞ্জ) উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সাজ্জাদ – রিনি

মিঠাপুকুরে আদালতের নির্দেশে ও আসকের সহযোগিতায় দানকৃত আসবাবপত্র উদ্ধার 

চাঁদা দাবীর সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

দিনাজপুরে অতি দরিদ্র উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

জীবন হাত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

ইবনে সিনা ট্রাস্টের স্টাফরা নিজ অফিসেই লাঞ্ছিত