শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেয়ারডিল জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাটে সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটেলিয়ন (১৫ বিজিবি)।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির তেতুল তলা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির একটি বিশেষ টহল দল তেতুল তলা নামক স্থানে অবস্থান নেয়। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে আসতে দেখে বিজিবি ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার টাকা।

‎​১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকচক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন

প্রয়াত উপজেলা বিএনপির সম্পাদক মাওঃ তাফাজ্জলের কবর জিয়ারত করেন-বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহান

বিদায় বেলায় ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান 

ভেজাল শিশু খাদ্য রাখার অপরাধে ব্যবসায়ির এক বছরের কারদণ্ড : সোয়া লাখ টাকা জরিমানা 

ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

স্বৈরাচারের দোসর সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ 

অসদুপায় অবলম্বনে সহযোগিতা, কেন্দ্রসচিবসহ ২১ শিক্ষককে অব্যাহতি

দিনাজপুরে প্রতিবন্ধী নারীদের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

পলাশবাড়ীতে পৌর নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন মোঃ মনসুর আলম

নোয়াখালীতে এমপি মোহাম্মদ আলী আটক