শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৩, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

বর্তমান বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে তেল পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে নজরদারি এবং টহল জোরদার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধিকে পুঁজি করে চোরাকারবারীরা যাতে বিশেষ কৌশলে বোতল বা জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে পাচার করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে। গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে

 ৪২ বিজিবির অধীনস্থ ০৭টি বিওপিসহ মোট ২৯টি বিওপি এবং ০৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত টহল ও অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে যাতে পাচারের যেকোনো পরিকল্পনা শুরুতেই নস্যাৎ করা সম্ভব হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি তেল পাচার রোধে বিজিবি সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ তিনি বলেন:

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা সম্ভব।

তিনি আরও জানান, কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজিবির এমন কঠোর অবস্থানের ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মেয়েকে ধর্ষণের চেষ্টা, বাবা গ্রেপ্তার

মৃত আমিনদের রূহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাটা তারের বেড়া নির্মান করে বিএসএফ 

গাইবান্ধায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পরকীয়া করতে গিয়ে ধরা পরলো ছাত্রলীগ নেতা,খাটের নিচ থেকে টেনে-হিঁচরে উদ্ধার

পলাশবাড়ী মডেল মসজিদ উদ্বোধনের ১৬ মাসেও চালু হয়নি নামাজ

মিঠাপুকুরে চড় মেরেই ক্ষান্ত না,বাগানসহ গাড়িতে আগুন! ৩০লাখের বেশি ক্ষয়ক্ষতি

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২মাটি ব্যবসায়ীকে জরিমানা।