রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

১০ বন্ধুর আড্ডা থেকে ৭০০ তরুণের মানবিক যাত্রা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৫, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ

‎নোয়াখালী প্রতিনিধি 

‎নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক তারুণ্য-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী যুব সম্মেলন।

‎গতকাল বিকেলে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সাংগঠনিক উপদেষ্টা অহিদুজাম্মান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।

‎সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রধান পরিচালক আশরাফ তানিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ সফিকুল ইসলাম সাজু (সহকারী অধ্যাপক, কবিরহাট সরকারি কলেজ), বেলায়েত হোসেন খোকন (সদস্য সচিব, পৌরসভা বিএনপি), ফয়েজ উল্ল্যাহ (আমির, কবিরহাট পৌর জামায়াত)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তব্যে আশরাফ তানিম বলেন, মানবিক তারুণ্য” রক্তদান থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে সহায়তাসহ নানা মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, মফস্বলের অনেক তরুণ সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাবে নিজেদের সম্ভাবনা বিকাশে পিছিয়ে পড়ে। এই সম্মেলন তাদের জন্য একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে তারা নেতৃত্ব, নৈতিকতা ও ক্যারিয়ার বিষয়ে ইতিবাচক দিকনির্দেশনা পাবে।

‎তিনি আরও বলেন, তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। সহিংসতা, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধকে জীবনের ভিত্তি হিসেবে গ্রহণের আহ্বান জানান তিনি।

‎বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পরও সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এ বিভাজন দূর করে সত্য ও মিথ্যার পার্থক্য অনুধাবন করে মানবিক ও সাম্যের পথে তরুণদের এগিয়ে নিতে হবে। তবেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

‎উল্লেখ্য, ২০১৭ সালে মাত্র ১০ জন বন্ধুর আড্ডা থেকে “মানবিক তারুণ্য”-এর যাত্রা শুরু হয়। নিজেদের সঞ্চয় থেকে মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট উদ্যোগ আজ বড় পরিসরে রূপ নিয়েছে। বর্তমানে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০০ স্বেচ্ছাসেবী তরুণ, এবং সফলতার সঙ্গে সংগঠনটি নবম বছরে পদার্পণ করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খুনি হাসিনার বিচারের দাবীতে পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্নসূচী

গোবিন্দগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরন ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের চেক বিতরন অনুষ্ঠিত 

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা  স্থগিতের আদেশ হাইকোর্টের

চাটখিলে বিএনপির বিজয় র‍্যালী ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন 

শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে  গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গোবিন্দগঞ্জে নদীভাঙন ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে এমপি লিংকন

গোবিন্দগঞ্জে জেলা পরিষদ প্রদত্ত খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

ফুলছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে আব্দুল মান্নানের বিরুদ্ধে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করার অভিযোগ

বেরোবির সাংবাদিকতা বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত