সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসি ল্যান্ড

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি

 “দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেই বন্ধ করতে হবে বাল্যবিবাহ” -এই শ্লোগানকে সামনে রেখে ২ সেপ্টেম্বর সোমবার শহরের লালুপাড়াস্থ পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ও করণীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক আলমগীর হায়দার, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুস ছাত্তার ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সুদীপ্ত রায়। স্বাগত ও বিষয় ভিত্তিক আলোচনা করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, কাজী ও ম্যারেজ রেজিষ্ট্রার, গ্রাম-নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি, ভিজিল্যান্ডস কমিটি, কিশোরী ক্লাব, বাল্যবিবাহ নিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, শিশুশ্রম মনিটরিং কমিটি, শিশু ফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিদের অংশগ্রহনে দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ ও আমাদের করণীয় এবং চলতি মাস সেপ্টেম্বর মাসের ২০ তারিখের মধ্যে ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা যথাক্রমে ১নং চেহেলগাজী, আউলিয়াপুর ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন, শশরা ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় নেতা মদন মহন্ত, মুসলিম ধর্মীয় নেতা মামুনুর রশিদ মামুন, এনজিও ব্যক্তিত্ব, আব্দুল হামিদ, ব্রাকের প্রতিনিধি সামিরা ইসলাম, পল্লীশ্রীর কো-অর্ডিনেটর রওনক আরা হক নীপা, এমবিএসকে’র প্রতিনিধি মোর্শেদা পারভীন মলি। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার সদর সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহমান বলেন, শুধুমাত্র সচেতনতার অভাবে আমাদের দেশে এখনো একান্ন ভাগ বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন প্রতিটি পরিবারের সার্বিক অবস্থা তৃণমূল পর্যায়ে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে একটি ডাটাবেজ তৈরি করবে। যাতে এই সেপ্টেম্বর মাসের ২০ তারিখে প্রশাসনিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘোষনা দিতে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই একদিন বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি 

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জামিউল সম্পাদক রিয়াজুল

রংপুরে ইউসেপের উদ্যোগে জেন্ডার রেসপন্সিভ ও অন্তর্ভুক্তিমূলক ডায়ালগ সেশন অনুষ্ঠিত

নির্যাতন নীপিড়ন ও ধর্ষনের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হলেন ডা. ফাতেমা আক্তার 

বরগুনার আমতলীতে চ্যানেল আমতলীর পরিচালনা পর্ষদ গঠিত

বরেন্দ্র কার্যালয়ের ২য় তলায় দরজা ভেঙ্গে কোষাধ্যক্ষ জনি বাবু (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেপ্তার

পলাশবাড়ীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি,ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

জমি নিয়ে ভাইকে মারপিট,কথা বলায় মাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা!