শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Admin
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

আমিনুর রহমান গাইবান্ধা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪ নং জামালপুর ইউনিয়ন শাখার আয়োজনে শান্তি, ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এনায়েত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে দলের নেতাকর্মীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ডাঃ মইনুল হাসান সাদিক। বিএনপি জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা উপজেলা বিএনপি সভাপতি ছামছুল হাসান ছামচুল, সাদুল্লাপুর থানা বিএনপির সদস্য সচিব, বিশেষ অতিথি আঃ ছালাম মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ সামিউর রহমান, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ রহমান পল্টন, জিয়াউর রহমান সুইট বকসি, জামালপুর ইউনিয়ন ৯ নং ইউনিটের সাধারণ সম্পাদক আমিনূল্লাহ আমিন,

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান নয়ন, জামালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল আলম হিরু, জামালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন রহমান সন্জু, ছাত্রদলের সভাপতি মোঃ শাহাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মোজাহিদ আকন্দ প্রমুখ। প্রধান অতিথি বলেন- বিএনপির কোন নেতাকর্মী অন্যায় করবেনা। এমনকি কোন অন্যায়ের সাথে জড়িত থাকার তথ্য পাইলে তাকে বহিষ্কার করার হবে বলে সতর্ক করেন। আগামী সংসদ নির্বাচনে জনগণের দোয়া, সমর্থন ও পাশে নিয়ে সাদুল্লাপুর পলাশবাড়ীর উন্নয়ন করার অঙ্গীকার করেন তিনি।
এর আগে প্রধান অতিথি বড় জামালপুর চৌধুরী বাজারে বিএনপির ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মহাসড়কে ভ্রাম্যমান আদালত : ২৯টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন 

গোবিন্দগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য শামীম কায়ছার লিংকন

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদী মার্চ কর্মসূচি পালিত 

দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

দিনাজপুরে ৩১৬ বোতল ফেন্সিডিলসহ নারী  মাদককারবারি গ্রেপ্তার।

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

দেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্বপ্ন সিঁড়ি সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ