শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাংবাদিক ওয়াসিমকে গুম করে হত্যার হুমকি,  নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ৫, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি :

“গ্রেফতার সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনি ৩ দিনের রিমান্ডে, ধরাছোঁয়ার বাহিরে অবৈধ ভাবে শত কোটি টাকার মালিক তার এপিএস সবুর হোসেন বিদ্যুৎ। গ্রেফতারের দাবি তার দ্বারা মিথ্যা মামলায় হয়রানি শিকার লোকজন” শিরোনামে জাতীয় দৈনিক ভোরের চেতনা পএিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মো:ওয়াসিম রেজা তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিলে সে বিভিন্ন লোকজন দিয়ে  পোস্টটি ডিলেট করার জন্য তাকে হুমকি দিয়ে আসছিলো।  এরই ধারাবাহিকতায় গত ৪ঠা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে এপিএস সবুর হোসেন বিদ্যুৎ এর বড় ভাই শামিম হোসেন বাবুল এর ব্যবহারিত, ০১৭১৩৭৬৯৮৪৫ মোবাইল ফোন থেকে জাতীয় দৈনিক ভোরের চেতনা পএিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মো:ওয়াসিম রেজার ব্যবহারিত ০১৭১৩৭৮০৪৫৪ নম্বর মোবাইলে ফোন দিয়ে গুম করে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ৫ অক্টোবর শনিবার  বিকালে পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নম্বর ১৯১।

সাংবাদিক ওয়াসিম রেজা জাতীয় দৈনিক ভোরের চেতনা কে বলেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায়  ভুগছি। জরুরি ভিত্তিতে এপিএস সবুর হোসেন বিদ্যুৎ ও তার বড় ভাই শামিম হোসেন বাবুল কে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  লাইজুর রহমান বলেন, মো: ওয়াসিম রেজা নামে একজন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেন। আমরা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা নেব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জেলা তথ্য অফিসের আয়োজনে পলাশবাড়ীতে উঠান বৈঠক 

কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত 

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম

লালমনিরহাটে হিসাব রক্ষক কর্মকর্তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ 

দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

বাগআঁচড়ায় নামি-দামি মোড়কে নিম্নমানের চাল  প্যাকেট করে ভোক্তার সাথে প্রতারণা

বাগআঁচড়ায় নামি-দামি মোড়কে নিম্নমানের চাল  প্যাকেট করে ভোক্তার সাথে প্রতারণা

পবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় বিএনপি পন্থীদের বাধা 

পলাশবাড়ীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি,ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন