মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হিরোইন বিক্রির দায়ে গাইবান্ধায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২২, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

জীবনঘাতি মাদক হেরোইন বিক্রির অপরাধে গাইবান্ধায় সোহাগ মিয়া নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের দন্ডাদেশ দিয়েছেন আদালত। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো: ফিরোজ কবীর এ রায় প্রদান করেন। এ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সোহাগ মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার অপর আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

এ মামলার বিবরনে জানা যায়,গত ২০২১ সালে ৩০ জানুয়ারি গাইবান্ধার শহরের মহুরী পাড়ার রেলওয়ে কলোনীর বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে সোহাগ মিয়া পাশের এলাকা সরকারপাড়া গোডাউন রোডে হেরোইন কেনা বেচা করছিলো। এ সময় গাইবান্ধা সদর থানা পুলিশের হাতে ১১১.৩৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয়। পরে এস আই শরীফ হোসেন বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবু মিয়া নামের আরেকজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘদিন শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে আজ এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালতের বিচারক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সোহাগ মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার অপর আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালতের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ওবাইদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

জেলা শিবিরের ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

র‍‍্যাবের অভিযানে পলাশবাড়ীতে ফেনসিডিল সহ গ্রেফতার ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

একুশ হলো শোক, গর্ব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার দিন : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিকের পরিবর্তে আরেকজনের নামে প্রদান!