রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

সদস্য পদ ফিরে পাওয়া ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবি জানিয়েছেন রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন। গাইবান্ধা প্রেসক্লাবে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তারা পারিবারিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিল পরবর্তী গোবিন্দগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ গ্রহণ করেন। ৫নং ওয়ার্ড কমিটিতে তার নামের সিরিয়াল ৩৪ ও কার্যনির্বাহী সদস্য নং ০৪। তিনি পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে গত ৫ ডিসেম্বর ফেসবুক ভিডিও বার্তায় আগ্রহ প্রকাশ করে প্রচারণা শুরু করেন। ৯ ডিসেম্বর পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্য সচিব আবু জাফর লেলিন ওয়ার্ড কমিটির তালিকা সরবরাহ করেন। কিন্তু তালিকায় তার নামটি টেম্পারিং করে অন্য আরেকজনের নাম যুক্ত করা হয়। এর প্রতিকার চেয়ে ১০ডিসেম্বর রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য ফিরে পাওয়া এবং ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করে পুনরায় আনুসঙ্গিক কার্যক্রম ঘোষণাসহ তাকে কাউন্সিলর করার দাবি জানান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু জানান, তিনি এখন বিএনপির কোনো সদস্য নন, সংগঠনবিরোধী কাজের জন্য তাকে সদস্য পদ দেওয়া হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল জানান, তিনি দাপ্তরিকভাবে কোনো অভিযোগপত্র পাননি, যে অভিযোগটি পেয়েছেন তাতে কোনো স্বাক্ষর ও সীল নেই।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন্য পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ইমদাদুল হুদা

দিনাজপুরের বিরলে মাদ্রাসা কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারপিট গুরুতর আহত-৩ 

গোবিন্দগঞ্জে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ছাত্র, আনসার, বিএনসিসি ও স্কাউট সদস্য দের মাঝে পানির বোতল ও শুকনো খাবার বিতরন অনুষ্ঠিত 

বার বার অভিযান হলেও থেমেনেই পলাশবাড়ীর প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধ এমএমবি ইটভাটা

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন