সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

কর্মী সম্মেলন উপলক্ষে ৬শ ৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন। সোমবার দুপুরে স্থানীয় দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখা পক্ষে এসব তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারী খাল দখল করে ভবন নির্মাণ,উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ 

প্রধান শিক্ষক মাসুদ প্রামাণিকের সাংবাদিক সম্মেলন। 

মাদারীপুরে আ.লীগের ২গ্রুপের সংঘর্ষ,৩জনকে কুপিয়ে হত্যা,গ্রেফতার ৩

ঝিনাইদহের কালীগঞ্জে ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই জনতার হাতে আটক

জবিতে মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত  

জামিনে এসে সাঁওতালদের মামলায় জড়ানোর পায়তারা চেয়ারম্যানের!

মদনে বিএনপি ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গনঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক বৈষম্যহীন রাষ্ট্র ও সকল ক্ষেত্রে বৈষম্য দুর করতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলুন-শুভ্রাংশু চক্রবর্ত্তী

দিনাজপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিহ্মোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে