বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর কবিরহাটে বিপুল পরিমান জাল ডলার ও টাকা জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেক প্রতারক পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার (২৪ই ডিসেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে সোমবার ২৩ ডিসেম্বর রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামে অভিযান চালিয়ে এসব জাল ডলার ও টাকা জব্দ করা হয়।

জানা যায়, অভিযানে ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার, ২৫০টি এক হাজার (আড়াই লাখ) জাল টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জাল ডলার ও টাকাসহ আটক করে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

ভাতগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন

রংপুরে ইউসেপ বাংলাদেশ এর আয়োজনে অভিভাবক সমাবেশ ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনে রাহুল হত্যার ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা

এখনো আমাদের লড়াই শেষ হয়নি: দুদু                            

পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

মাদক সেবনের দায়ে পলাশবাড়ীতে যুবলীগ নেতাসহ ৩ জনের জেল-জরিমানা

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

স্বৈরাচারের দোসর সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ 

ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও কল্যাণ সভা অনুষ্ঠিত