শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা  স্থগিতের আদেশ হাইকোর্টের

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৭, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

গাইবান্ধা থেকে আতোয়ার রহমান: গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠানের কথা ছিল।

গাইবান্ধা সদর উপজেলার চকমামোরোজপুর গ্রামের আবু তালেব নামের এক ব্যক্তি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাণিজ্য মেলার অনুমতি পান। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মেলার জন্য স্থানীয় চেম্বার অফ কমার্সের অনাপত্তি প্রয়োজন।

 কিন্তু সেই আইন আমলে না ওই ব্যাক্তির নামে অনুমতি দেওয়া হয়। এতে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন চেম্বার নেতারা।

 ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ১৬১০৬/২৪) দায়ের করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমরান কবির শামীম। গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে মেলা বসানোর সকল কার্যক্রম স্থগিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর ইউএনও, ওসি সদর থানাকে নির্দেশ দেন। আবেদনকারীর পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট বিএম মামুনুর রশীদ।

চেম্বার অব কমার্সের পরিচালক হাসান মাহমুদ জনি বলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের পরিপত্র অগ্রাহ্য করে স্থানীয় ব্যবসায়ীদের বৃহত্তর সংগঠনকে মাইনাস করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মেলা বসানোর অনুমতি জেলা প্রশাসক দিতে পারেন না। তাই উচ্চ আদালতের দ্বারস্থ হই আমরা।

এবিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, মহামান্য হাইকোর্ট থেকে মেলার কার্যক্রম স্থগিতের আদেশ এখনও হাতে পাইনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়, অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক 

চাটখিলে অর্থনৈতিক জনশুমারির প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি 

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

‘ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’র ৫ম বর্ষপূতি পালন

ইউপি সদস্য জোব্বার হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালিত

১৫বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

সাম্য হত্যার প্রতিবাদে পবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

গরীব অসহায় ও দু:স্থ মানুষের মাঝে গাইবান্ধায়  তাঁতী দলের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

চাটখিলে রাতেট আধাঁরে মুকুলসহ আম গাছ কেটে দিল দুর্বৃত্তরা

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত