বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনভর সূর্যের দেখা মেলেনি গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যসত্ম

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

তীব্র শীত আর ঘন কুয়াশায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলাতেও গুড়ি গুড়ি বৃষ্টিরমত ঘন কুয়াশা পড়ছে। ঝিরঝিরি বাতাস ও প্রচণ্ড ঠাণ্ডার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত দু’দিন থেকে বৃহস্পতিবার সারাদিন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্যান্য নদ-নদীতে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সড়ক ও রেলপথে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে মোটর সাইকেল, অটোবাইক, ট্রেন ও অন্য যানবাহনকে চলাচল করতে হচ্ছে। এদিকে তীব্র ঠাণ্ডায় জমিতে কাজ করতে পারছেন না জেলার কৃষকরা। অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ক্ষেতের সরিষা ও বোরো ধানের বীজতলা। হলুদ রং ধারণ করছে ধানের চারা এবং সরিষার ফুলের গাছগুলো রোগাকান্ত হয়ে পড়ছে।

অন্যদিকে প্রচণ্ড শীতের কারণে ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়ানসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গরম কাপড়ের অভাবে শীত নিবারণে কষ্ট পাচ্ছেন জেলার ছিন্নমূল মানুষ। ফলে শহরের গাউন মার্কেটগুলোতে নিম্ন আয়ের মানুষরা শীতের কাপড় কেনার জন্য ভীড় জমাচ্ছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে মিথ্যা ধর্ষণ অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তরুণের জীবনের নিরাপত্তাহীনতা 

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপি লিংকনকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

আজ ঐতিহাসিক ৬ জানুয়ারি, দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস।

সাংবাদিককে মারধর করা ছাত্রদল নেতাকে অব্যাহতি

দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) দিনাজপুরের কাহারোলের ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বার (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের মৃত বাসারত আলীর ছেলে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, জোত মুকুন্দপুর গ্রামে একটি কদম গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল জব্বারকে লাঠি দিয়ে আঘাত করে ভাতিজা মো. ওয়াদুদ। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতদলের নেতা গ্রেপ্তার

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক গ্রেফতার

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত হামলা!

ভুমি অফিসের রায়ের পূর্বেই ইউপি চেয়ারম্যানের নির্দেশে জায়গা দখল