বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মঞ্জুর মোর্শেদ বাবু

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৯, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু। গত ৬ জানুয়ারি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরিদর্শক আবু সায়েমের সই করা চিঠিতে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবুকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথা বলা হয়েছে। এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তার পিতা শিক্ষানুরাগী প্রয়াত সেকেন্দার আলী কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন। অধ্যক্ষ মো. মনিরুল হক আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, গভর্নিং বডির সভাপতির জন্য তিনজনের নাম পাঠানো হয়। সেখান থেকে এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবুকে মনোনীত করে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে চিঠি পাঠিয়েছেন । কলেজের শিক্ষাসহ সকল ধরনের উন্নয়নে তিনি সহায়ক হিসেবে সভাপতি কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটিতে জবির তিন মুখ 

আ.লীগ নেতার ছেলে কর্তৃক বাক প্রতিবন্ধীর মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রকে ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ; আটক-১

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনা

খুবি’তে  ইকোপ্রন প্রকল্পের স্টেকহোল্ডারদের  কনফারেন্স অনুষ্ঠিত 

লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরন কর্মসূচি অনুষ্ঠিত 

পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চাটখিলে প্রবাসীদের অর্থায়নে ইফতার বিতরণ 

পবিপ্রবি’তে প্রথমবারের মতো পালিত হল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট 

পলাশবাড়ীতে ৭২ টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল করলো যুবদল