রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে সাংবাদিক মিনাজের উপর হামলা, হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১২, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের পাটগ্রামে তথ্য  সংগ্রহের জের ধরে চ্যানেল এস টেলিভিশনে সাংবাদিক মোঃ মিনাজ ইসলামের উপর অতর্কিত  হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়েছে সানমুন প্লাজা কাপড়ের দোকানের কর্মচারী খাদেমুল ইসলাম। এ ঘটনায়  সারাদেশে সাংবাদিক সমাজে নিন্দা ঝড় উঠেছে। পাটগ্রাম থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও ও এখনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

‎গত ০৯জানুয়ারি (বুধবার) রাতে পাটগ্রামের পশ্চিম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে প্রকাশ্যে এ হামলা করেন খাদেমুল ইসলাম নামে এক কাপড়ের দোকানের কর্মচারী। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ মিনাজ ইসলাম

‎জানা যায়, চ্যানেল এস পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মিনাজ ইসলাম ছেলে-মেয়ে সম্পর্কিত ঘটনায় মেয়ের অভিযোগের ভিত্তিতে পাটগ্রামের জগতবের এলাকায় তথ্য সংগ্রহ করে ফিরে আসার পরে  মুঠোফোনে হুমকি দিয়ে হিমু  হোটেলে সাংবাদিক মিনাজ ইসলামের উপর অতর্কিত হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা ও প্রকাশ্যে  প্রাণনাশের হুমকি দেন খাদেমুল ইসলাম। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও অভিযুক্ত খাদেমুল ইসলাম এখনো ধরা ছোঁয়ার বাহিরে। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত খাদিমুল ইসলামকে দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান সারাদেশের সকল পর্যায়ের সাংবাদিক সমাজ। অন্যথায় কঠোর আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে জানা যায় ।

‎এ বিষয়ে মিনাজ ইসলাম বলেন জগতবেড় এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ছেলে মেয়ের একটি ঘটনায় মেয়ের বক্তব্য ও বিভিন্ন তথ্য নিয়ে ফিরে এসে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে চা খেতে বসলে এমন সময় হঠাৎ করে কয়েকজন কে সাথে নিয়ে খাদেমুল  আমাকে অতর্কিতভাবে হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা করে এবং আমাকে ও আমার পরিবারকে দেখে নেওয়াসহ প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেয়।

‎পরবর্তীতে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে খাদেমুল ও তার সহযোগীরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। এঘটনায় খাদেমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি এমনকি তার মুঠোফোনে কল করলে তার ফোন বন্ধ দেখায়।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক প্রভাবে সংখ্যালঘুর জমি দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ

দিনাজপুর শহর জামায়াতে উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

সাহাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

চাটখিল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও শান্তি মিছিল 

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ঈদ কার্যক্রম 

দিনাজপুরের বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  ১৩০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

গাইবান্ধা সদর উপজেলা জিয়া পরিষদের কমিটি গঠন

সম্পত্তির নিয়ে বিরোধ: প্রতিবেশীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন 

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার