রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য রওশন আরা ফরিদ, সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাড. হানিফ বেলাল, ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, আব্দুর রাজ্জাক ভুটটু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু অনুষ্ঠিত হয়।

শেষে জেলার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ডা: অধ্যাপক মইনুল হাসান সাদিক সহ বিএনপি নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে বড়দিন উদযাপনে কেক কর্তন করেন নবাগত পুলিশ সুপার নিশাত আঞ্জেলা

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

ফুলছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

একুশ হলো শোক, গর্ব, ঐতিহ্য এবং অনুপ্রেরণার দিন : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

চাটখিলে প্রবাসীদের অর্থায়নে ইফতার বিতরণ 

নীলফামারীত বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শহীদ সহ আহত নিখোঁজ জন্য দোয়া মাহফিল 

হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

মাদারীপুরে আ.লীগের ২গ্রুপের সংঘর্ষ,৩জনকে কুপিয়ে হত্যা,গ্রেফতার ৩