মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলা রোভারের ৩৬ তম বার্ষিক সভা ও ১৫ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্ত্বে জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পবিপ্রবি) এর ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্কাউটার ড. মো: আমিনুল ইসলাম টিটো।

সম্পাদক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. মো: আমিনুল ইসলাম বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ। স্কাউটিং সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি, এবং সম্পাদক হিসেবে আমি সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব”।

সিনিয়র সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, “আমি কৃতজ্ঞ সকল সদস্যদের প্রতি, যারা আমাকে বিশ্বাস করে এই পদে নির্বাচিত করেছেন। ভবিষ্যতে স্কাউট আন্দোলনকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় আমরা একসঙ্গে স্কাউটিংয়ের মূল্যবোধ আরও ছড়িয়ে দিতে পারব।”

প্রথম ধাপে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বে নির্বাহি কমিটির প্রথম সভায় সহকারী কমিশনার ও অন্যান্য পদসহ আরো ১৪ জন সদস্য নির্বাচন করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা জেলা বারের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ প্রিন্স গ্রেফতার

মিঠাপুকুরে শোকাবহ আগস্টে সক্রিয় বিএনপি ও জামাত,মাঠ শূন্যে আওয়ামীলীগ

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

ইসরাঈলি আগ্রাসনের বিরুদ্ধে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় হানিফ পরিবহনের কোচ চুরি 

পলাশবাড়ীতে মহাসড়কের অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর চেক বিতরণ

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনায় আনন্দবাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত