রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জাককানইবিতে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই একাধিক সদস্য পদত্যাগ করলে দুই ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্য সচিব করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

কমিটিতে অন্তর্ভুক্ত বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, তাদের নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র ইব্রাহিম খলিলসহ অন্তত ১০ জন পদত্যাগের ঘোষণা দেন।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, “আমি এই কমিটির সঙ্গে জড়িত নই এবং আমার অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে। আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি।”

এছাড়া, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের সমালোচনার মুখে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কমিটি সংক্রান্ত পোস্টটি মুছে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় কমিটির মুখপাত্র হওয়া সাদিকুর রহমান জানান, “কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমানের নির্দেশে নজরুল বিশ্ববিদ্যালয় কমিটি বাতিল করা হয়েছে।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ

তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

এদেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরে ভয় পায় -বজলুল করিম চৌধুরী আবেদ

পবিপ্রবি’তে ৫ম  প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ অনুষ্ঠিত 

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত 

জমিজমা বিরোধে গাইবান্ধার ফুলছড়িতে বাড়িতে হামলা, স্বর্ণালংকার লুটপাট

পবিপ্রবিতে কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

গোবিন্দগঞ্জে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

নির্যাতন নীপিড়ন ও ধর্ষনের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

ফুলছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত