শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঈদে বাসায় ফেরা হলো না নির্মাণ শ্রমিক ইব্রাহীমের

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২২, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে গিয়ে নিহত হয়েছেন ইব্রাহীম নামের এক শ্রমিক।

রবিবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে ১০তলা ইউটিলিটি ভবন থেকে নিচে পড়ে যায় ইব্রাহীম। তারপর তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

জানা গেছে, ইব্রাহীমের গ্রামের বাসা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ঈদের ছুটিতে বাসায় গিয়ে পরিবারের সাথে ঈদে সময় কাটানোর কথা থাকলেও তা আর হয়ে উঠলো না। তার এই মৃত্যুতে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এবিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, ইব্রাহীম নামে এক শ্রমিক ভবন থেকে পড়ে মারা গেছে। তারা মৃত্যুদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে তার পরিবারের কাছে সমর্পণ করা হবে।

এবিষয়ে নির্মাণাধীন ভবনের সাইট ইন্জিনিয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, এম.কে.টি.এন.এইচ.ই.জি.বি  ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবনের কাজে নিয়োজিত রয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

শ্রমিকের এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মর্মাহত হয়েছে। মো. আবু তাহের নামে এক শিক্ষার্থী বলেন, “কয়েকদিন পরে ঈদ, পরিবারের জন্য কত কিছু পরিকল্পনা ছিলো হয়তো। পরিবারও হয়তো আশা নিয়ে ছিলো। বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই সহায়তা করা উচিত।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে তেমন সেইফটি মেইনটেইন করা হয়না বলেও অভিযোগ রয়েছে এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

“তারুন্যের সমাবেশ” সফল করার লক্ষে গোবিন্দগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে ইউনিয়ন পরিষদে হামলা, ভাংচুর আহত গ্রাম পুলিশকে  হাসপাতালে ভর্তি

ঘুষ ছাড়া খাজনা খারিজ হয়না ইউনিয়ন ভূমি অফিসে

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার আয়োজনে দাবা প্রতিযোগিতা 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় ক্যাবের র‌্যালি ও মানববন্ধন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেককে মেনে চলতে হবে 

ছাত্র-জনতার ওপর হামলা: উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

সাঘাটা উপজেলা বিসিডিএস’র উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রামীণ স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করছে কমিউনিটি প্যারামেডিক

গাইবান্ধায় চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত