বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৬, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদে অবস্থিত স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং সকাল ৬টায় শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

সকাল ৯ টায় জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে উপজেলা হ্যালিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল’র সভাপতিত্বে পরে একই মাঠে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক ও কুঁচকাওয়াজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু সহ প্রমুখ।

এছাড়া বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদ হতে অব্যহতি নিয়েছেন আমিনুল ইসলাম রানা সরকার 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শীতার্তদের মধ্যে কম্বল ক্রয়ের টাকা বিতরণ

চাটখিলে বিএনপির বিজয় র‍্যালী ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন 

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

গাইবান্ধায় বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বিলুপ্ত প্রায় প্রাচীন অঞ্চলের ঐতিহাসিক মাটির বাড়ি

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ব্যবসায়ীর অর্থদণ্ড 

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত