
শফিকুল ইসলাম সাগর সাব এডিটর :
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বকশিগঞ্জ বাজারে তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনে এসএসসি ২০২৫ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল ৭ এপ্রিল/২৫ ইং সোমবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক সামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ও তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনের পরিচালক রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক বাদশা মন্ডল, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব আলী মেম্বার, নুর মোহাম্মদ মিলন বিএসসি, ধাপেরহাট প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ছোলায়মান সরকার, সদস্য রাজু আহমেদ, আঃ মালেক সাজু, সাগর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা ও ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মঈনুল হাসান সাদিক, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।


















