রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, হুমকি ও কিডনাপের ভয় দেখানোর অভিযোগে সংবাদ সম্মেল 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১৩, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, হুমকি ও কিডনাপের ভয় অভিযোগ এনে শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম আদমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

‎আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার টংভাঙ্গা ৫নং ওয়ার্ডে ভূক্তভোগী সেলিম উদ্দিন রেজার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী সেলিম উদ্দিন রেজার ভাগিনা আশিক হোসেন বাপ্পি।

‎অভিযুক্ত জাহাঙ্গীর আলম আদম হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

‎সংবাদ সম্মেলন দাবি করা হয় শিবির নেতা জাহাঙ্গীর আলম আদম দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলে চেষ্টা করেন এতে বাঁধা দিলে ভাংচুর ও মারধর করেন। এ ঘটনায় সেলিম উদ্দিন রেজা বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। আর সেই মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছেন শিবির নেতা আদম।

‎এ বিষয়ে ভুক্তভোগী সেলিম উদ্দিন রেজার বাবা নাজির উদ্দিন বলেন, আমাদের জমি দখলের চেষ্টা করেন শিবির নেতা আদম। আমরা বাঁধা দিলে আমাদের উপর হামলা করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্য ধারালো ছুরি দিয়ে মাথায় কোপানো হয়। আমার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। শুধু তাই নয় আমার ছেলে সেলিম ও মেয়ে লাকী বেগমকেও হত্যার উদ্দেশ্য মাথায় কোপানো হয়। তাদের অবস্থা আশংকাজনক তারা বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ছেলে সেলিম থানায় অভিযোগ করেছে এখন আবার মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছেন শিবির নেতা আদম।

‎এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম আদম বলেন, কোন হুমকি দেওয়া হয়নি। ওরা আমাদেরকে ধাওয়া দেয় পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওরা আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমরাও ওদের বিরুদ্ধে মামলা করেছি।

‎এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জামিউল সম্পাদক রিয়াজুল

‎১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ

গোবিন্দগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের গুম, হত্যাকান্ড ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

দিনাজপুর মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ অনুষ্ঠিত

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত

দুই দফা দাবিতে ভিসি ভবন ঘেরাও জবি ছাত্রদলের

আজীবন বাঁচিয়ে রাখতে কবি সরোজ দেব স্মরণ অনুষ্ঠানে গাইবান্ধাবাসীর তিন দাবি 

গাইবান্ধায় প্রান্তিক নারীদের মাসব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু

চাটখিলে ছাত্র-জনতা সহ সকল হত্যার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ