বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন  -ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৩, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সমপাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটি দল ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছেন। কিন’ ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি। এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন। বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত হয়েছে। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন। বিএনপির আন্দোলন এখনো থেমে নেই। ভোটের দাবি আদায় পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এর আগে বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সমপাদক সুলতান সালাউদ্দিন টুকু।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য অ্যাড. ফারজানা শারমিন পুতুল, প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফজলুর রহমান খোকন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

মাদারীপুরে মানবপাচার মামলার ২ আসামি গ্রেফতার 

গাইবান্ধা জেলায় ৭ মাসে নারী-শিশু ধর্ষণের শিকার -৯২ জন”বাড়ছে ডিভোর্স -মামলা।

প্রশাসনকে ভুলতথ্য দিয়ে রিসিভার নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে ১০০ প্যাকেট ত্রাণ হস্তান্তর

গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন

গাইবান্ধায় তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু

গোবিন্দগঞ্জে মহিলা কলেজে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত