বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২৪, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রশিকা এনজিও এর এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম হিরা খাতুন (৩৩)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হিরা খাতুন বুধবার এনজিও অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে মোটর দিয়ে পানি তুলে গোসল করলেও তিনি অফিসে যাননি। সহকর্মীরা ও বাসার মালিক তার মোবাইলে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। পরে তারা বাসার দরজায় ধাক্কাধাক্কি করে এবং জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলোতে দেখেন, তিনি ঘড়ের আড়ার সাথে নিজের পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাসার মালিক শহিদুর রহমান জানান, “প্রশিকা মদনের পাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে গত রোজার ঈদের সময় থেকে পালিয়ে রয়েছেন। এরপর থেকে গ্রাহকরা হিরাসহ এনজিওর অন্যান্য কর্মীদের ওপর টাকা ফেরতের চাপ দিয়ে আসছিল।”

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন বলেন, “ম্যানেজার সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আর অফিসে আসেননি। গ্রাহকদের অভিযোগ থেকে আমরা জানতে পারি তিনি প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। তবে হিরা খাতুন কেন আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, “আমি কয়েকদিন ধরে শুনছি, ম্যানেজার সুরেষ চন্দ্র গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছেন। সেই চাপেই হয়তো হিরা আত্মহত্যা করেছেন।”

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন্য পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন  

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই, পানি বন্ধি ২১ লাখ মানুষ

ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

গোবিন্দগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ।

বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাইয়ের ফাঁসি

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব