
গাইবান্ধা প্রতিনিধি
তরুণদের সামাজিক কাজে উদ্ধুদ্ধ করা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বন এর আয়োজনে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গল ও বুধবার (৬-৭ মে) গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ভাইরোপাড়া গির্জা ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সাঁওতাল, ওঁড়াও, মাহালী ও রবিদাস সম্প্রদায়ের যুবরা অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান চিহ্নিত করেন এবং সরকারি-বেসরকারী সেবা প্রাপ্তিতে যোগাযোগের ভূমিকা নিয়ে আলোচনা করে। পরে গ্রুপ ভিত্তিক বিষয়গুলো উপস্থাপন করে।
প্রশিক্ষণে যুবদের সামাজিক কাজে উদ্ধুদ্ধ করা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, এই প্রশিক্ষণের আওতায় গাইবান্ধা জেলায় ১৫০ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। প্রশিক্ষণের সহায়তা করেন অবলম্বন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম মাহবুবুল আলম, রকি শেখ, সুরভী মার্ডি প্রমুখ।


















