মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কুপতলা বনিক সমিতির হাট  উন্নয়নে সুধী সমাবেশ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১৩, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে অবস্থিত বিশাল গরু-ছাগল, হাঁস মুরগীর হাট। এ হাটের উন্নয়ন,নিরাপত্তা ও সরকারি ভাবে ইজারার বিষয়ে এক সুধী সমাবেশ সোমবার অনুষ্ঠিত হয়। কুপতলা বনিক সমিতির সভাপতি হাসনাইন আল আরাফাতের সভাপতিত্বে বক্তব্য দেন মোঃ আব্দুস সবুর,মাওলানা সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক অধ্যাপক তাজুল ইসলাম বকুল, মোঃ লোকমান হোসেন, সাইদুর রহমান মন্ডল,রফিকুল ইসলাম দুতুল, জামিনুল ইসলাম মাষ্টার, সাইদুর রহমান মন্ডল সাদা ও হাট কমিটির সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন তমাল প্রমুখ। সভায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসকের পরামর্শে সহকারী কমিশনার (ভুমি) গাইবান্ধা সদর নিরাপত্তা ও হাট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ ছাড়াও ঐতিহ্যবাহী পুরাতন এ হাটে কেহ যদি বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা অনৈতিক কোন কর্মকাণ্ডের চেষ্টা করে তাহলে এলাকাবাসী, সুধীসমাজ ও প্রশাসনিক ভাবে প্রতিরোধের লক্ষ্যে গণস্বাক্ষর গ্রহন করা হয় এবং তা জেলা প্রশাসক বরাবরে প্রেরনের সিদ্ধান্ত হয়। সেই সাথে প্রতি শনিবার ও বুধবার দেশের প্রত্যান্ত অঞ্চল ব্যবসায়ীরা নির্বিঘ্নে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, রিক্সা-ভ্যান,বাইসাইকেল ক্রয়-বিক্রয় করতে পারবেন। খাজনার পরিমান সীমিত। বক্তারা হাটটি পুন্ ইজারা দিয়ে সরকারিভাবে পরিচালনা করার কথা উল্লেখ করেন।

এ ব্যাপারে হাট কমিটি ও বনিক সমিতির সভাপতি হাসনাইন আল আরাফাত এবং সাধারন সম্পাদক রুহুল আমিন তমাল জানান, দুর দূরান্তর ব্যবসায়ীদের থাকা খাওয়ার সু ব্যবস্থাসহ সকল স্তরের ক্রেতা-বিক্রেতাদের হাটের নিরাপত্তা থাকবে। এ ছাড়াও হাটে দর্শনার্থীদের জন্য বিনোদন মৃলজ লাঠি খেলা, পাতা খেলাসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন ব্যবসায়ী মহল,সুধী সমাজ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে হাট কমিটি জানান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুহুল আমিন তমাল।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ী‌তে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত 

স্বেচ্ছায় ২১ তম রক্তদান সাংবাদিক ইমন মিয়া’র  

জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে বসত বাড়ী ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজী মামলার আসামি আলম গ্রেফতার 

হরিনাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের অভিষেক অনুষ্ঠিত 

সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা প্রণনয় সভা

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ 

জনসচেতনতায় পলাশবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পা‌লিত