বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে মোবাইল ফোন নিয়ে বিরোধে শিশুকে হত্যাচেষ্টা, আটক-২

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ১৫, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

 মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) 

দিনাজপুর সদর উপজেলার গাবুরা নদীতে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ১৫ বছর বয়সী এক শিশুকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে সৌভাগ্যবশত গ্রামবাসীরা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা গেছে, নদীতে ফেলা হওয়া শিশুর নাম সাজেদুর রহমান (১৫)। তার বাড়ি সদর উপজেলার কমলপুর গ্রামে।

ঘটনার সময় গ্রামবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবক—মোহাম্মদ খাদেমুল ইসলাম (৩৮) ও নূর হাবিব নয়ন (১৯)-কে হাতেনাতে ধরে ফেলে। তাদের বাড়ি ১০ নম্বর কমলপুর ইউনিয়নের রাইহাই গ্রামে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসী বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ক্ষুব্ধ জনতা এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আটক দুই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, মোবাইল ফোন নিয়ে পূর্ব বিরোধের জেরে শিশুটিকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আছিয়া ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে দিনাজপুরের সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল 

তিস্তা নদী রক্ষা আন্দোলনে  গাইবান্ধা জেলা বিএনপির প্রস্তুতি সভা

নওগাঁয় শিক্ষা ও আইসিটি শাখার সি এ এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ 

গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

গোবিন্দগঞ্জে চাল বিতরণে অনিয়মের সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

সাদুল্যাপুরের ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত