বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২২, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মেহেদী, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ শাখার ঋণ গ্রহীতা উদ্যোক্তা নজরুল ইসলাম মন্ডলের হাতে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পের আওতায় ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরে মশাল মিছিল

গাইবান্ধার সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির ৩ নেতার পদ স্থগিত

গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে 

জেলা শিবিরের ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিখোঁজের চারদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

গাইবান্ধা প্রেসক্লাবে টিসিবির পণ্য বিতরণ

ইদিলপুরে বিএনপি’র শান্তি ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ