রবিবার , ২৫ মে ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে হ্যাকিং সরঞ্জাম, মাদকদ্রব্য সহ গ্রেফতার ১১

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৫, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক তিনটি অভিযানে হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল,২আওয়ামীলীগ নেতা,মাদকদ্রব্য,ধান কেটে নিয়ে নিয়ে যাওয়া,ওয়ারেন্টের আসামীসহ

 মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)বুলবুল ইসলাম।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন – চন্ডিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে একরামুল হক (২৮), সাবগাছি কালিকাপুর গ্রামের রজব আলীর ছেলে মেনারুল ইসলাম (৩৮) এবং তাজপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রকি ইসলাম (২৫)।

এদিকে, শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ও রাত ২টার দিকে দরবস্ত ইউনিয়নে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পতিত আওয়ামী লীগের দুইজন নেতাকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে ইউনিয়ন যুবলীগের সদস্য মমিনুল ইসলাম (৩৮) এবং দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী মিয়াপাড়া গ্রামের মৃত আবু মোত্তালিবের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির রঞ্জু (৬৪)। এদের মধ্যে আওয়ামীলীগ নেতা মমিনুল সুদারু তার সহযোগী এনামুলকে নিয়ে দলের প্রভাব খাটিয়ে মহিমাগঞ্জ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড খুলে বিভিন্ন মেয়াদে প্রকল্পের নামে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এলাকার সাধারণ নিরিহ ৩’ শ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও সমবায় অফিসার,থানায় অভিযোগ দায়ের হয়। মানববন্ধন,বিক্ষোভ মিছিল হয়। তাদের বিরুদ্ধে তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে।

অপরদিকে, শনিবার (২৪ মে) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশের দল মাদকদ্রব্যসহ আশরাফি আক্তার ইতি (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তল্লাশি চালিয়ে তার নিকট হতে ১০০ পিস নেশা জাতীয় অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশরাফি আক্তার ইতি উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

এছাড়াও হরিরামপুর ইউনিয়নে ধান কাটা মামলায় ৩জন, ওয়ারেন্ট,মাদক সহ ৩জন মোট ১১জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ ছেলের প্রাণহানি, আহত বাবা

ধনুয়াখলা মাওলানা  আলী আহাম্মদ ( র:) পাঠাগার উদ্বোধন

দৈনিক ভোরের চেতনা পত্রিকার আয়োজনে গাইবান্ধায় দোয়া ও ইফতার মাহফিল 

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য আটক

দিনাজপুরের চলমান মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

পরীক্ষার আসন ছেড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন, ২৪ ঘণ্টার আল্টিমেটার নইলে আত্মহত্যা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন 

সুন্দরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম