বুধবার , ২৮ মে ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পবিপ্রবির হল মাঠে জমজমাট ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ২৮, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হল মাঠে ২০২০-২১ সেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতা করে ‘টিম হান্টার’ (সিনিয়র ব্যাচ) ও ‘টিম টার্মিনেটর’ (২০২১-২২ সেশন)। উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইব্রেকারে জয়ী হয় টিম টার্মিনেটর।

২৭ মে (বুধবার) ফাইনাল খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, এম. কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদর রহমান, এম. কেরামত আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক রফিক উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, বিভিন্ন হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে রাখে।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত
ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে: সারজিস আলম 

ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে: সারজিস আলম 

গাইবান্ধা বিভিন্ন জনজাতির যুবদের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধায় গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 

বুলেটের আঘাতের চিহ্ন সরাশরীরে হাসপাতালের বিছানায় মাঝে মাঝেই চিৎকার দিয়ে ওঠেন দশম শ্রেণীর ছাত্র নিশাদ

কুদ্দুস আলমের আলোকচিত্র চর ও জীবন প্রদর্শনীর দ্বিতীয় দিনেও দর্শকদের ভিড়

সাদুল্লাপুরের ইদিলপুরে বজ্রপাতে নিহত- ১, আহত ১

ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ে সেলিং ফ্যান বিতরণ অনুষ্ঠিত 

পবিপ্রবি’তে প্রথমবারের মতো পালিত হল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ